বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া প্রতিযোগিতার নিবন্ধন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠেয় বইপড়া প্রতিযোগিতার নিবন্ধন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
প্রতিযোগীদের ওই দিন বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে নগরের জামালখান চিটাগাং মেট্রোপলিটন কমার্স কলেজে ২০ টাকা নিবন্ধন ফি ও ৮০ টাকা জামানতসহ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রত্যেক প্রতিযোগী একটি করে বই বাসায় নিয়ে পড়ার সুযোগ পাবেন। ১২টি বই পড়া শেষে একটি সংক্ষিপ্ত মূল্যায়নপর্ব অনুষ্ঠিত হবে। একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত ফোনে (০১৯১৩০২০৭৪৩) জানা যাবে।