বিশ্বসাহিত্য কেন্দ্রের ৬২ সংগঠককে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ৬২ জন সংগঠককে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা বাংলাদেশ সরকারের ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)’-এর অধীনে বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালনায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অধীনে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠক হিসেবে কাজ করেন।

গতকাল বুধবার সকালে শহরের ভাটিকাশর এলাকায় অবস্থিত কারিতাস মিলনায়তনে এ সম্মাননা জানানো হয়। পুরস্কারপ্রাপ্ত ৬২ জনকে সম্মাননা সনদ ও বই দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মো. আবদুল মোতালেব ও জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সেকায়েপ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহামুদ-উল-হক।