বিশ্বসেরা গলফ রিসোর্টের স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ বিশ্বের সেরা গলফ রিসোর্টের স্বীকৃতি অর্জন করেছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে গ্র্যান্ড সুলতানে আনুষ্ঠানিকভাবে বিশ্বসেরা রিসোর্টের স্বীকৃতি ‘ওয়ার্ল্ড লাক্সারি অ্যাওয়ার্ড ২০১৪’ প্রাপ্তির বিষয়টি ঘোষণা করা হয়। ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয়।
গ্র্যান্ড সুলতানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিসোর্টের গ্র্যান্ড বলরুম রোশনি মহলে ওয়ার্ল্ড লাক্সারি অ্যাওয়ার্ড ২০১৪ সবার সামনে উন্মোচন করেন গ্র্যান্ড সুলতানের চেয়ারম্যান খাজা টিপু সুলতান ও ভাইস চেয়ারম্যান সৈয়দ কামরুজ্জামান। এ সময় সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার আবেদ হারেজ পিজি হাজ শাহবুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ সাইদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।