ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির কাছে ‘সোশ্যাল ডাইমেনশন অব গ্লোবালাইজেশন’ বা ‘বিশ্বায়নের সামজিক মাত্রা’বিষয়ক অন্তর্বর্তী প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে তুলে দেন নোবেল পুরস্কারজয়ী মুহাম্মদ ইউনূস ও ফ্রান্সের সাবেক গৃহায়ণ ও নগরায়ণবিষয়ক মন্ত্রী ক্রিস্টিন ক্রিস্টিন বুটা। গত বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২০০৯ সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট সারকোজি এই প্রতিবেদন তৈরির দায়িত্ব দেন ক্রিস্টিন বুটাকে। প্রতিবেদনটি তৈরির জন্য ক্রিস্টিন বুটাকে ধন্যবাদ জানান সারকোজি। প্রতিবেদনে বিশ্বায়নের সামাজিক চেহারার ওপর জোর দেওয়া হয়েছে। এই প্রতিবেদনের জন্য মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট। পাশাপাশি অধ্যাপক ইউনূসের ‘সামাজিক ব্যবসা’ কার্যক্রম এগিয়ে নেওয়ার ব্যাপারে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি। বিজ্ঞপ্তি।