বিশ্বের অন্য কোনো দেশে বাংলাদেশের মতো ই-বুক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) জাতীয় প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম খান বলেছেন, প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ গরিব হলেও এ দেশের সব পাঠ্যপুস্তক ই-বুকে রূপান্তর করা হয়েছে, যা বিশ্বের অন্য কোনো দেশে এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। গতকাল শনিবার নওগাঁয় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও সেবামেলার উদ্বোধন শেষে এ-সংক্রান্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম খান। শহরের জিলা স্কুল মাঠে ইউপিপিআর প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন ওই মেলার আয়োজন করে।