বিশ্বের দীর্ঘতম জাতীয় পতাকা তৈরির মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্যারেড ময়দানে বাংলাদেশের দীর্ঘতম জাতীয় পতাকা তৈরির মহড়া। প্রথম আলো
জাতীয় প্যারেড ময়দানে বাংলাদেশের দীর্ঘতম জাতীয় পতাকা তৈরির মহড়া। প্রথম আলো

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বিশ্বের দীর্ঘতম জাতীয় পতাকা তৈরির মহড়া করেছে মুঠোফোন কোম্পানি রবি। গতকাল শনিবার স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
আগামীকাল ১৬ ডিসেম্বর একই স্থানে এই পতাকা তৈরি হবে। রবি আশা করছে, এটি বিশ্বের সবচেয়ে বড় পতাকা হবে এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে।
গতকালের মহড়ায় সশস্ত্র বাহিনীর আট হাজার সদস্য এবং ৩০ হাজার স্বেচ্ছাসেবী ও ৮৫টি স্কুল-কলেজের শিক্ষার্থী এই মহড়ায় অংশ নেন। জানতে চাইলে রবির জনসংযোগ ব্যবস্থাপক আশিকুর রহমান বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য, শুধু বিজয় দিবস উদ্যাপন নয়, বরং বিশ্বের সামনে বাংলাদেশের মানুষের আত্মশক্তি ও ঐক্য তুলে ধরার একটি অনন্য প্রয়াস। অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির প্রতিনিধি উপস্থিত থাকবেন।