বিশ্বের শীর্ষ এনজিও ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন ‘এনজিও অ্যাডভাইজার’-এর পর্যালোচনায় টানা দ্বিতীয়বার বিশ্বের এক নম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে ব্র্যাক। সেরা ৫০০ উন্নয়ন সংস্থার তালিকা তৈরি করে তাদের এক বছরের কর্মকাণ্ড নিরীক্ষার পর এ ঘোষণা দেওয়া হয়। গতকাল ‘এনজিও অ্যাডভাইজার’-এর ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়। ২০০৯ সাল থেকে এই র‌্যাঙ্কিং প্রথা চালু হয়। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে প্রভাব, নতুন ধারা প্রবর্তন এবং পরিচালনব্যবস্থার অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ক্যাটাগরিতে ব্র্যাক এই সম্মান পেয়েছে। এ বছরের দ্বিতীয় সেরা এনজিও ডক্টরস উইদাউট বর্ডারস এবং তৃতীয় হয়েছে ক্যালিফোর্নিয়ার সামাজিক-উদ্যোক্তা সংগঠন দ্য স্কল ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি