বিশ্বের সবচেয়ে ধনীরাই অর্ধেক কার্বন তৈরি করে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষ পৃথিবীতে মোট নিঃসরিত ক্ষতিকর কার্বনের অর্ধেক উৎপাদন করে। আর সবচেয়ে দরিদ্র্য অর্ধেক জনগোষ্ঠী মাত্র ১০ শতাংশ কার্বন উৎপাদনের জন্য দায়ী।
যুক্তরাজ্যের দাতব্য সংস্থা অক্সফামের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, সংস্থাটি আজ বুধবার ওই গবেষণাটি প্রকাশ করে।
ফ্রান্সের প্যারিসে জলবায়ু সম্মেলন চলার প্রেক্ষাপটে অক্সফাম তাদের গবেষণাটি প্রকাশ করল।
বৈশ্বিক তাপমাত্রা কমাতে কোন দেশ কী করবে, কে কত কার্বন নিঃসরণ কমাবে, কোন ধনী দেশ পরিবেশবান্ধব জলবায়ু তহবিলে কত অর্থ দেবে, তা নিয়ে প্যারিসে চলছে দর-কষাকষি আর চুলচেরা বিশ্লেষণ। জলবায়ু রক্ষায় একটি চুক্তির জন্য চলছে তুমুল তর্ক-বিতর্ক।
অক্সফাম বলছে, ধনীরা উচ্চ মাত্রায় কার্বন নিঃসরণ করে। তাই এর দায় তাদের দায় নিতে হবে। তারা কোথায় বাস করে, সেটা বিষয় নয়।