প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শিক্ষা, সংস্কৃতি, যুব ও ক্রীড়াবিষয়ক কমিশনার তিবর নভ্রাসিস বলেছেন, বিশ্বের সুফল ও সমৃদ্ধির একটি উৎস হলো ভাষাতাত্ত্বিক বহুমুখিতা। এ কারণেই ইইউ বহুভাষিকতাবাদের নীতিতে ভাষার বৈচিত্র্যকে এগিয়ে নিতে চায়, বিভিন্ন ভাষা শেখার ওপর গুরুত্ব দেয়।
বিবৃতিতে তিবর বলেন, ‘আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই দিবস পালনের উদ্দেশ্যকে পুরোপুরি সমর্থন করি।’ বাংলাদেশের জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জানি, আপনাদের দেশের জন্য এই দিবস কতটা তাৎপর্যপূর্ণ।’ তিনি বলেন, ‘ইইউর ২৪টি আনুষ্ঠানিক ভাষা রয়েছে, আছে ৬০টির মতো আঞ্চলিক ও সংখ্যালঘু ভাষা। প্রতিটি ভাষাই আমাদের ঐতিহ্যের অংশ।’
বিবৃতিতে তিবর আরও বলেন, বহু ভাষার সংস্কৃতি মানুষের মধ্যে পারস্পরিক উদারতা, শ্রদ্ধাবোধ ও মতবিনিময় বৃদ্ধি করে।