বিশ্বের সেরা ১০ নারীনেত্রীর তালিকায় শেখ হাসিনা ষষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সাময়িকী টাইম -এর তালিকায় বিশ্বের সেরা ১০ নারীনেত্রীর মধ্যে শেখ হাসিনার অবস্থান ষষ্ঠ। চলতি সপ্তাহে সাময়িকীটির অনলাইন সংস্করণে এ তালিকা প্রকাশ করা হয়।তালিকার শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। এর পরে রয়েছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জোহানা সিগুরদারদোত্তির, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার (তৃতীয়), লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট দালিয়া গ্রিবাউসকাইত (চতুর্থ), জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল (পঞ্চম), লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলিন জনসন সারলিফ (সপ্তম), ফিনল্যান্ডের প্রেসিডেন্ট তারায়া হ্যালোনেন (অষ্টম), ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রাসাদ বিশ্বেশ্বর (নবম) এবং কোস্টারিকার প্রেসিডেন্ট লরা চিনচিলা (দশম)।এর আগে শেখ হাসিনা এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায়ও ষষ্ঠ স্থান অর্জন করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন চলতি বছরের বিশ্ব নারী দিবসে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে। সেখানেও শেখ হাসিনার স্থান ছিল ষষ্ঠ। বাসস।