বিশ্রামাগার কক্ষের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ ভবনে প্রশান্তি নামের একটি বিশ্রামাগার কক্ষের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে এ বিশ্রামাগারটি উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
জানা যায়, সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য এ বিশ্রামাগার করে উপজেলা প্রশাসন। বিশ্রামের জন্য কক্ষটিতে ৩০টি চেয়ার, টেবিল ও বিনোদনের জন্য একটি টেলিভিশন দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান বলেন, অফিসে এসে অনেক অসুস্থ এবং বয়সধারীদের দাঁড়িয়ে থাকতে হয়। তাঁরা যাতে সুন্দরভাবে তাঁদের কার্যক্রম করতে পারেন, তার জন্যই এ ‘প্রশান্তি’।