বিষ ঢেলে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গত রোববার রাতে দুর্বৃত্তরা একটি মৎস্য খামারের তিনটি পুকুরে বিষ ঢেলে প্রচুর মাছ নিধন করেছে।
পুলিশ ও মৎস্য খামার সূত্র জানায়, রোববার রাতে রামচন্দ্রপুর গ্রামের বিসমিল্লাহ ফিশারিজ নামের একটি মৎস্য খামারের তিনটি পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে দেয়। এতে পুকুরের তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছ মরে ভেসে ওঠে।