প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের নিজহোগলা গ্রামের একটি মৎস্য খামারের ছয়টি পুকুরে গত বৃহস্পতিবার দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত খামার মালিক নায়েব আলী মণ্ডল দাবি করেন, এ ঘটনায় তাঁর প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। পূর্বধলা থানার উপপরিদর্শক কাজী শহীদুল ইসলাম বলেন, পুকুরের মালিক বাদী হয়ে থানায় ডায়েরি করেছেন। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।