বিষ দিয়ে দুই বিঘা জমির ধানগাছ নষ্ট
নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাম্মেল হকের দুই বিঘা জমির ধানগাছ বিষ প্রয়োগ করে নষ্ট করে দেওয়া হয়েছে। গত বুধবার উপজেলার দাশড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মোজামেঞ্চল হক দাশড়া গ্রামের কছির উদ্দীন এবং তাঁর দুই ছেলে খলিলুর রহমান ও মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মোজামেঞ্চল হক জানান, প্রায় দুই মাস আগে অভিযুক্তদের বিরুদ্ধে জসিম উদ্দীন নামের এক ব্যক্তি তাঁর জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে নষ্ট করার অভিযোগ এনে ইউপিতে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিষদের চেয়ারম্যান তাঁকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন। সে অনুযায়ী তিনিসহ আরও দুই সদস্য ঘটনা তদন্তের পর ইউপিতে প্রতিবেদন জমা দেন। এর জের ধরেই কছির উদ্দীন ও তাঁর দুই ছেলে বুধবার দুপুরে ঘাসনাশক হিসেবে ব্যবহূত বিষ প্রয়োগ করে তাঁর দুই বিঘা জমির ধান পুড়িয়ে নষ্ট করে দেন।মুঠোফোনে মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই জমিতে বিষ প্রয়োগ করে ধান নষ্ট করার কথা অস্বীকার করেন।