প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে ফতেপুর গ্রামে শত্রুতা করে আবুল কাশেমের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ২০০ মণ মাছ মেরে ফেলা হয়েছে। ফতেপুর গ্রামের আবুল কাশেম মথুরা বিলে ১১০ বিঘা জমিতে মাছের ঘের করেছেন। গত শুক্রবার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করলে মাছ মরে ভেসে ওঠে। আবুল কাশেম বলেন, রাত থেকে তিনি ঘেরে অবস্থান করছেন। টেংরা, শোল, বান, কই, গলদা চিংড়ি, রুই, কাতলা, মৃগেল জাতের মাছগুলো মরে যাচ্ছে। রাত থেকে ২০০ মণ মাছ মরে গেছে বলে তিনি জানান। যার মূল্য ৯ লাখ টাকা। শত্রুতা করে মাছগুলো মারা হয়েছে। কেশবপুরের সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর কবির বলেন, মরা মাছ ময়নাতদন্তের জন্য মহাখালীতে পাঠানো হবে। রিপোর্ট এলে বলা যাবে কী ধরনের বিষ ব্যবহার করা হয়েছে।