বিষ দিয়ে মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছা উপজেলার দাদন গ্রামের আনোয়ার হোসেনের মৎস্য খামারে মঙ্গলবার রাতে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের দাদন গ্রামের আনোয়ার হোসেন তাঁর একটি মৎস্য খামারে মাছ চাষ করে আসছিলেন। ওই দিন রাতে কতিপয় সন্ত্রাসী পূর্বশত্রুতার জের ধরে তাঁর মৎস্য খামারে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করে। আনোয়ার হোসেন জানান, এর আগে ওই সন্ত্রাসীরা তাঁর মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছিল।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ইকবাল জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।