বিষ দিয়ে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ী গ্রামে গত শনিবার রাতে একটি মৎস্য খামারে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারমালিকের স্ত্রী বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে পরদিন রোববার কসবা থানায় অভিযোগ জমা দিয়েছেন।খামারমালিক আমজাদ মিয়া জানান, দুই বছর আগে পৈতৃক জমিতে মাছের এই খামার গড়ে তোলেন তিনি। এবার তিনি সেখানে প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের চাষ করেছেন। গত রোববার সকালে খামারে গিয়ে দেখেন মাছগুলো মরে ভেসে রয়েছে।