প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের হাড়বাড়িয়া খাল থেকে গত বুধবার বিকেলে কীটনাশক দিয়ে মাছ শিকারের অভিযোগে চারজনকে আটক করেছে বন বিভাগ। চাঁদপাই রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খালে কীটনাশক দিয়ে মাছ শিকার করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চাঁদপাই স্টেশন ও হাড়বাড়িয়া ফাঁড়ির বন প্রহরীরা অভিযান চালান। এ সময় কীটনাশক দিয়ে মাছ ধরার অভিযোগে দুটি নৌকাসহ দাউদ মোড়ল, রবিউল ইসলাম, চাঁন মিয়া ও বেল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের নৌকায় তল্লাশি চালিয়ে তিন বোতল কীটনাশক ও কীটনাশক-মিশ্রিত চার কেজি মাছ জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।