বিষ দিয়ে ৬০০ মণ মাছ নিধন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের ঝিকরগাছা উপজেলার ঘোড়দাহ গ্রামে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতে ২০ বিঘা জমির ঘেরে বিষ দিয়ে প্রায় ৬০০ মণ বড় মাছ মেরে ফেলেছে।
ক্ষতিগ্রস্ত ওই ঘেরের মালিক ঘোড়দাহ গ্রামের আকরাম হোসেন গতকাল শুক্রবার সকালে ঝিকরগাছা থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন।
থানা-পুলিশ ও ঘেরমালিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঘেরের মাছ অস্বস্তিতে লাফালাফি করতে থাকে। কিছু মাছ পানির ওপরে ভাসতে থাকে। শত্রুতা করে কেউ ঘেরে বিষ দিয়েছে বুঝতে পেরে ঘেরের মালিক রাতেই জেলেদের ডেকে মাছ ধরা শুরু করেন। এর মধ্যে অন্তত কয়েক শ মণ মাছ মরে ভেসে ওঠে।
আকরাম হোসেন বলেন, ‘ধারদেনা করে ২০ বিঘার জলাশয়ে পাঙাশ মাছ চাষ করি। ওই ঘেরের এখন প্রতিটি মাছ এক থেকে দেড় কেজি ওজনের হয়েছে। এর মধ্যে শত্রুতা করে কারা যেন ঘেরে বিষ দিয়েছে। এতে অন্তত ৬০০ মণ মাছ মরে গেছে। যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।’