বিষ পানে ভাইবোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গলবার বিষ পান করায় দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ হয়েছে আরও তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়া এলাকার আবদুল আজিজের (৪৫) সঙ্গে স্ত্রী ওয়াজ খাতুনের বিরোধ চলছে। মঙ্গলবার রাতে আজিজের অনুপস্থিতিতে ওয়াজ খাতুন, মেয়ে জান্নাত বেগম ও রূপা আক্তার (৩) এবং ছেলে কাউছার ও পারভেজ (৭) বিষ পান করে। রাত নয়টার দিকে আজিজ বাড়িতে এসে দেখেন, স্ত্রী ও ছেলেমেয়েরা মাটিতে পড়ে আছেন। এলাকাবাসীর সহযোগিতায় সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পারভেজ ও রূপা মারা যায়। অসুস্থ তিনজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সকালে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে আজিজ পলাতক।