প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল পৌরসভার বাউফল পশ্চিম নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাছের একটি ঘেরে গত রোববার রাতে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মেরে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘেরমালিক মো. কদম আলী মৃধা বলেন, তেলাপিয়া, পাঙাশ, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির দুই লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়েছে। কে বা কারা বিষ প্রয়োগ করেছে, তা তিনি জানেন না। তবে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি দাবি করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।