বিষ প্রয়োগে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার লুদুরিয়া গ্রামে গত রোববার রাতে একটি মৎস্য হ্যাচারির ২০টি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জের নাগরী ইউনিয়নের প্রান্তিক মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির ২০টি পুকুরে রুই, কাতলা, মৃগেল, চিতল, আইড়, কালবাউশসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। রোববার রাতে দুর্বৃত্তরা এসব পুকুরে বিষ ঢেলে দেয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়টি নিশ্চিত করেছেন।