বিষক্রিয়া শ্রমিক নিহত, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে তেল পরিবহনকারী লরির ট্যাংকার পরিষ্কার করতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় মো. সুমন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আনিছ নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে একটি তেলের ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. সাইফুল্লাহ বলেন, লরির ট্যাংকে ঢুকে তা পরিষ্কার করার সময় গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন সুমন। তাঁর চিৎকার শুনে আনিছ উদ্ধার করতে যান। দুজনেই বিষক্রিয়ায় আক্রান্ত হন। অন্য শ্রমিকেরা দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণ করেন।