বিষক্রিয়ায় অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাসাইল গ্রামে গত শুক্রবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাসাইল গ্রামের কালাম মোল্লার পরিবারের সদস্যরা শুক্রবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। কিছুক্ষণ পর একে একে কালাম মোল্লা, তাঁর স্ত্রী ফরিদা বেগম, মেয়ে ঊর্মি আক্তার, ভাই কাঞ্চন মোল্লা ও নাতি নিঝুম অসুস্থ হয়ে পড়েন। আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।