বিষক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সদর উপজেলার খোর্দ্দনারায়ণপুর গ্রামে বোরোখেতে দেওয়া কীটনাশকের বিষক্রিয়ায় শতাধিক পাতিহাঁস মারা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, খোর্দ্দনারায়ণপুর গ্রামের কাবিল ফকির (৩০) প্রতিবেশীদের না জানিয়ে তাঁর খেতে কীটনাশক প্রয়োগ করেন। বৃহস্পতিবার দুপুরে ওই খেতে খাদ্য খেতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে খোর্দ্দনারায়ণপুর ও দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের কয়েকজনের শতাধিক হাঁস মারা যায়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি