বিষক্রিয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের বিষক্রিয়ায় লুৎফর রহমান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি মাকসুদ বলেন, লুৎফর বাড্ডায় একটি কাঠের দোকানে কাজ করতেন। তাঁর বাবা-মা জানিয়েছেন, লুৎফর মাদকাসক্ত ছিলেন। রোববার রাতে লুৎফর মাত্রাতিরিক্ত মাদক গ্রহণ করেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তে মাদকের বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।