বিষক্রিয়ায় মারা গেছে সাড়ে ৪০০ হাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিতে দেওয়া কীটনাশকের বিষক্রিয়ায় ভোলায় এক খামারির ৪৫০টি হাঁস মারা গেছে। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের পাকিস্তানের হাটগ্রামে গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার সকালের মধ্যে হাঁসগুলো মারা যায়। আরও দেড় শ হাঁস ঝিমুচ্ছে। মারা যাওয়া হাঁসের মধ্যে সব কটিই ডিম পাড়ত বলে খামারি জানিয়েছেন। গত বুধবার দুপুরে একই গ্রামের বেলাল হোসেন তাঁর আউশের খেতে কীটনাশক ছিটান। ওই খেতের পানি ও খাবার খেয়ে হাঁসগুলো মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। খামারি হযরত আলী প্রথম আলোকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে হাঁসের খামার করে আসছেন। গত বুধবার তাঁর প্রায় ৬০০ হাঁস বিলে চরতে যায়। এর মধ্যে ৫০০ হাঁস নিয়মিত ডিম দিত। ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।