বিষক্রিয়ায় মারা গেল সাড়ে ৪০০ হাঁস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিতে দেওয়া কীটনাশকের বিষক্রিয়ায় ভোলায় এক খামারির ৪৫০টি হাঁস মারা গেছে। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের পাকিস্তানের হাটগ্রামে গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার সকালের মধ্যে হাঁসগুলো মারা যায়। আরও দেড় শ হাঁস ঝিমুচ্ছে। মারা যাওয়া হাঁসের মধ্যে সব কটিই ডিম পাড়ত বলে খামারি জানিয়েছেন। গত বুধবার দুপুরে একই গ্রামের বেলাল হোসেন তাঁর আউশের খেতে কীটনাশক ছিটান। ওই খেতের পানি ও খাবার খেয়ে হাঁসগুলো মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।