বিষটোপ দিয়ে পাখি শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিলে একশ্রেণীর অসাধু পাখি শিকারি দিনে ও রাতে বিষটোপ দিয়ে নির্বিচারে পাখি শিকার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন পাখি শিকারিরা শত শত বক, বালিহাঁস, পানকৌড়িসহ বিভিন্ন প্রজাতির পাখি ধরে স্থানীয় হাটবাজারে বিক্রি করছেন। উপজেলার সান্তাহার এবং আদমদীঘি সদর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় রয়েছে এলাকার বৃহত্তম রক্তদহ বিল। প্রতিবছর এ বিলে মাছের সন্ধানে প্রচুর পাখি আসে। দমদমা গ্রামের বাসিন্দা পান্থ বলেন, বিলের পাশের কদমা, করজবাড়ী, রামপুরা, গনিপুর, সান্দিড়া, পারইল, বোদলাসহ কয়েকটি গ্রামের অর্ধশতাধিক মানুষ পাখি শিকারের সঙ্গে জড়িত। কদমা গ্রামের পাখি শিকারি জালাল বলেন, ‘পাখি ধরলে আবার দোষ হবে ক্যা? বিলত তো বেবাকেই পাখি মারে, কেউ তো কিছু কয় না।’