বিষধর সাপ নিয়ে খেলার খেসারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে গত রোববার দুপুরে সাপুড়ের কাছ থেকে কেড়ে নেওয়া সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে এক সাপুড়ে তাঁর কাঠের বাক্স থেকে ৮-১০টি বিষধর সাপ বের করে খেলা দেখানো শুরু করেন। এ সময় জনতার ভিড় ঠেলে সাপুড়ের কাছে এগিয়ে যান রেজাউল করিম (৪২) নামের স্থানীয় এক লোক। তিনি সাপুড়ের কাছ থেকে কেড়ে নেন একটি বিষধর সাপ। সাপুড়ের অনুরোধ উপেক্ষা করে তিনি হাতে নিয়ে ঘোরাতে থাকেন সাপটিকে, দেখাতে থাকেন সাপের খেলা। এর মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। হাতে থাকা সাপটি তাঁর ডান হাতের বুড়ো আঙুলের নিচে কামড় দিলে ছটফট করতে থাকেন তিনি। বিকেল তিনটায় তাঁকে বগুড়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রেজাউল উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের বাসিন্দা।