বিষপানে বাবা ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে এক বাবা কোমল পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে দুই ছেলেকে খাইয়ে তা নিজেও পান করেছেন। এতে এক ছেলেসহ ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।আত্মহত্যাকারী ব্যক্তির নাম নিহার বিন্দু চাকমা (৩৪)। দুই ছেলের মধ্যে মারা গেছে বড় ছেলে সিজার চাকমা (১২)। ছোট ছেলে পিয়েল চাকমার (৭) অবস্থাও আশঙ্কাজনক। নিহার বিন্দু চাকমার স্ত্রী নিশা চাকমা জানান, সপ্তাহ খানেক আগে তাঁর স্বামী মদপান করে বাড়ি ফেরেন। এ নিয়ে স্বামীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে নিহার দুই ছেলেসহ তাঁকে বাড়ি থেকে বের করে দিয়ে বিষপানে আত্মহত্যার হুমকি দেন। হুমকি পেয়ে তিনি দুই ছেলেকে নিয়ে সামান্য দূরে একটি বাড়িতে থাকা শুরু করেন। কিন্তু যথারীতি নিজে রান্না করে প্রতিদিন স্বামীর কাছে খাবার পাঠাতেন। গতকাল বিকেল তিনটার দিকে ছেলেরা বাবার কাছে যায়। পরে ফিরে না এলে বিকেল চারটার দিকে তিনি সেখানে যান। এ সময় স্বামী ও দুই ছেলেকে পড়ে থাকতে দেখে লোকজন ডেকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক স্বামী নিহার ও ছেলে সিজারকে মৃত ঘোষণা করেন।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, তিনি আত্মহত্যার খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে যান। তবে কেন ছেলেদেরসহ নিহার আত্মহত্যা করলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।