বিষমুক্ত আম বাজারজাতে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষমুক্ত ও নিরাপদ আম বিদেশে রপ্তানি ও স্থানীয়ভাবে বাজারজাতকরণের লক্ষ্যে ‘নিরাপদ আম বিপণনে নীতিনির্ধারণী পরিবেশ’ বিষয়ক এক সেমিনার হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে এ সেমিনার হয়।
সেমিনারে কৃষি গবেষকেরা জানান, আমে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কীটনাশকের ব্যবহার হচ্ছে। যা ব্যবহার মানবদেহের জন্য ক্ষতিকর। মুকুল বের হওয়া থেকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে বিষমুক্ত আম ফলানো সম্ভব। অপরিপক্ব আম অগ্রিম পাকানোর জন্য ওষুধ ব্যবহার করা ঠিক নয়।