বিষমুক্ত কৃষিপণ্যের দোকান চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের এইচ এস এস সড়কের খান সুপার মার্কেটে বিষমুক্ত শাকসবজি আর চাল-ডালের দোকান উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ‘লোকজ বাজার’ নামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম।
উন্নয়ন ধারা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দোকানটি চালু করা হয়েছে।
দোকানের পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম জানান, তাঁদের তালিকাভুক্ত চার হাজার কৃষক আছেন। যাঁদের খেতে এসব বিষমুক্ত কৃষিপণ্য উৎপাদিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লতিফুল বারী প্রমুখ।