প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত শাকসবজি বিক্রির কর্নারের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মাধার মোড় কাচারি বাজারে প্রাকৃতিক উপায়ে কৃষকদের উৎপাদিত শাকসবজি বিক্রির ওই কর্নারের উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। ইউএসসি কানাডার সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলী, সংস্থার জৈব কৃষি ও বীজ পুনরুজ্জীবিত প্রকল্পের সমন্বয়কারী হামিদুল ইসলাম, পৌর কাউন্সিলর কলিম উদ্দীন প্রমুখ। প্রকল্প সমন্বয়কারী হামিদুল ইসলাম জানান, এখন থেকে ভোক্তারা নিয়মিত ওই কর্নার থেকে রাসায়নিক সার ও বিষমুক্ত শাকসবজি কিনতে পারবেন।