বিষমুক্ত সবজি চাষের অগ্রসেনা আইয়ুব হোসেন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইয়ুব হোসেন
আইয়ুব হোসেন

বিষমুক্ত সবজি চাষ আন্দোলনের অগ্রসৈনিক ও কৃষি সংগঠক আইয়ুব হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার ভোরে যশোরের একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলেমেয়ে ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। যশোরের বাঘারপাড়া উপজেলার কুঠুরাকান্দি গ্রামে জানাজা শেষে বিকেলে বাড়ির পাশে তাঁকে দাফন করা হয়েছে।
আইয়ুব হোসেন কৃষি-বিষয়ক নানা অনুষ্ঠান আয়োজন করে কৃষি-সংশ্লিষ্ট বিজ্ঞানী, মন্ত্রী, সচিব ও সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছেন গ্রামে। তাঁদের সামনে কৃষকের সমস্যা, সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করেছেন। এ সময় তিনি দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও কৃষিবিদদের কাছে প্রিয়জন হয়ে ওঠেন। কয়েক বছর ধরে প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও ‘গাছপাগল’ আইয়ুব হোসেন তাঁর কৃষি সাধনা থেকে সরে যাননি।
পরিবার সূত্র জানায়, আইয়ুব হোসেন ১৯৮০ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজনীতির সঙ্গে যুক্ত হন। সময়ের পরিক্রমায় একসময় রাজনীতি থেকে সরে এসে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষি গবেষণায় যুক্ত হন।