প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে বিষমুক্ত ফল এবং শাকসবজি সরবরাহের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
গতকাল সোমবার চৌমুহনী রেলগেটে এ কর্মসূচির আয়োজন করে অগ্রযাত্রা খেলাঘর আসর। এতে স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশ নেন।
অগ্রযাত্রা খেলাঘর আসরের সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খেলাঘরের জেলা কমিটির উপদেষ্টা জালাল আহমেদ, সহসভাপতি নেপাল কৃষ্ণ মজুমদার, প্রবীর চক্রবর্তী ও আশীস সাহা, সাধারণ সম্পাদক দীপক আইচ, অগ্রযাত্রা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আশীষ রায়, মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক ইয়াসিন সুমন।