প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনকারী শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো বিষয় পরিবর্তন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয় পরিবর্তনের এই সুযোগ নিতে চাইলে আবেদনকারী শিক্ষার্থীদের ১২ অক্টোবরের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল বরাবর আবেদন করতে হবে।