বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পানির ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ফায়ার ব্রিগেডসের কর্মীরা তাঁদের লাশ উদ্ধার করে। নিহত শ্রমিকেরা হলেন সুমন মণ্ডল (২৫), ফারুক হোসেন (৩৫) ও লিটন (২৫) নামের তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন।নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. ফারুক হোসেন জানান, গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সাইনবোর্ড সাহেব বাজার এলাকায় মিতালী মার্কেটের পেছনে নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংকে নামেন ওই তিন শ্রমিক।