বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট ভালুকায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি কেমিক্যাল কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে এলাকাবাসী শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কারখানাটি বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের রাইমার কেমিক্যাল কোম্পানি কয়েক বছর ধরে বিভিন্ন বিষাক্ত রাসায়নিক দ্রব্য উৎপাদন করছে। এ কারণে কারখানাটি থেকে বিষাক্ত ধোঁয়া ও ঝাঁজাল গন্ধ নির্গত হয়। এতে এলাকার মানুষ শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিবাদে ৮ জুলাই এলাকার সাধারণ মানুষ কারখানার সামনে মানববন্ধন করে। এরপর বিষাক্ত গ্যাস নির্গমন দু-তিন দিন বন্ধ ছিল। পরে আবারও গ্যাস নির্গমন শুরু করে কারখানাটি।স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী বলেন, ‘বিষাক্ত গ্যাসের কারণে ভালো করে দম নিতে পারি না। ছেলে-মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে।’ এ ব্যাপারে রাইমার কেমিক্যাল কোম্পানির কর্মকর্তা রাব্বির বক্তব্য চাওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় জেনে পরে যোগাযোগ করা হবে বলেই ফোন রেখে দেন।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নেব।’ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহাম্মদ আলী বলেন, লিখিত ব্যাখ্যা চেয়ে গত সোমবার কারখানা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। জবাব এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।