বিষাক্ত মদ পানে মৃত্যুর মামলায় অগ্রগতি নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তেমন কোনো অগ্রগতি নেই। বিষাক্ত মদ কোথা থেকে, কীভাবে এসেছে, তা উদ্ঘাটন করতে পারেনি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।এ ছাড়া বিষাক্ত মদের মূল সরবরাহকারীকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ নিয়ে মৃত ব্যক্তিদের আত্মীয়স্বজন ও এলাকার মানুষের মনে ক্ষোভ বিরাজ করছে। বিষাক্ত মদ পানে ৮ ও ৯ আগস্ট শিবগঞ্জ পৌর এলাকায় একই পরিবারের তিনজনসহ ১০ জন মারা যান।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক লুৎফর রহমান বলেন, এখনো তদন্ত চলছে। তবে ওইভাবে অগ্রগতি হয়নি।