বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পত্নীতলায় বিষাক্ত মদপান করে আবদুল মতিন (৩৬) ও রাজু আহমেঞ্চদ (৩৫) নামের দুজন মারা গছেন। তাঁদের দুজনের বাড়ি জেলার মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর গ্রামে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকালে মতিন ও রাজু বিষাক্ত মদপান করলে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। পত্নীতলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র পুলিশকে জানিয়েছে, বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।