বিষাক্ত মদ্যপানে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিষাক্ত মদ্যপানে একজন মারা গেছেন ও দুজন গুরুতর অসুস্থ হয়েছেন। রামচন্দ্রদি গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। মৃত রতন মিয়া (২৫) উপজেলার গোপালদি পৌরসভার রামচন্দ্রদি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। অসুস্থ ফয়সাল (২৮) শাহজালালকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে রামচন্দ্রদি সেতুর নিচে একটি খড়ের গাদার সামনে থেকে অচেতন অবস্থায় তাঁদের তিনজনকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রতন মিয়াকে মৃত ঘোষণা করা হয়।