বিষাক্ত স্পিরিট পানে চারজনের মৃত্যু অসুস্থ তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষাক্ত স্পিরিট পান করে যশোরের চৌগাছা উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্বাসপাড়া এলাকার আজিজুর রহমান (৩৮), বাকপাড়া এলাকার গওহর আলী (৪০) এবং গতকাল শুক্রবার দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পান্তিপাড়া এলাকার শহিদুল ইসলাম (৩০) ও কালীপাড়া হিন্দুপাড়ার শান্তি কুমার শর্মা (৫০)।আশঙ্কাজনক অবস্থায় চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে মনিরুল ইসলাম (৩৫) ও জামিরুল ইসলাম (৪৫) এবং খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে কালীতলা এলাকার ভবেন (৪৫) চিকিৎসাধীন রয়েছেন।শান্তিকুমার শর্মার স্ত্রী প্রথম আলোকে জানান, বুধবার চৌগাছার সরদারপাড়ায় নামযজ্ঞের ধর্মীয় অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে গিয়ে তাঁর স্বামী ও ভবেনসহ কয়েকজন নেশা করেন। রাতে বাড়িতে ফিরে তাঁর স্বামী ‘বুকে ব্যথা’ বলে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। সারা রাত তিনি ঘুমাতে পারেননি। সকালে বমি শুরু হলে চৌগাছার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা শেখ আবু শাহিন জানান, বৃহস্পতিবার নেশায় আসক্ত হয়ে পাঁচ থেকে ছয়জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে একজন স্বীকার করেন, তাঁরা স্পিরিট পান করেছেন। রাতে বিষক্রিয়ায় আজিজুর ও গওহরের মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে অন্যদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ও খুলনায় পাঠানো হয়েছে।