বিষাক্ত স্পিরিট পানে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ যশপুর গ্রামে বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট পান করে দুজন মারা গেছে। স্পিরিট পানে অসুস্থ আরও পাঁচ ব্যক্তি ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দক্ষিণ যশপুর গ্রামের কয়েক ব্যক্তি গত শুক্রবার রাতে স্থানীয় মির্জার বাজারের একটি ঘরে বসে রেক্টিফাইড স্পিরিট পান করে। রাতেই তাদের মধ্যে সাতজন অসুস্থ হয়ে পড়ে। তাদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর গত শনিবার বিকেলে মো. শাহজাহান (৪০) ও রাতে নূরুল হক (৩৫) মারা যান। অসুস্থ শাহ আলম (৫২), সুলতান আহম্মদ পাটোয়ারী (৫৫), ফজলুল হক (৪০), আবু ছিদ্দিক (৪৫) ও আবদুল খালেক মিয়া (২৮) হাসপাতালে চিকিৎসাধীন।