বিষ্ণুমূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পুকুর থেকে কষ্টি পাথরের দুটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার জলিরপাড় গ্রামের তালুকপাড়ার একটি পুকুর থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, ৫১ ও ৪৮ ইঞ্চি উচ্চতার মূর্তি দুটির ওজন আনুমানিক পাঁচ মণ।  গোপালগঞ্জ প্রতিনিধি