বিষ্ণুমূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী পৌর এলাকার কাছেমাবাদ গ্রামে গতকাল শনিবার পুকুর খনন করার সময় কষ্টিপাথরের একটি যুগল বিষ্ণুমূর্তি পাওয়া গেছে৷ পরে সাড়ে ৪৭ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ও খননকাজের শ্রমিকেরা জানান, পৌর এলাকার কাছেমাবাদ গ্রামের আইয়ুব আলী হাওলাদারের বাড়ির পুকুরটি কয়েক দিন ধরে খনন করা হচ্ছিল৷ গতকাল বেলা সোয়া একটার দিকে পুকুরের মাটিতে কোপ দিতেই কোদাল ছিটকে পড়ে। এ সময় পাশ থেকে মাটি সরিয়ে ওই যুগল মূর্তিটি পাওয়া যায়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি