বিষ্ণুমূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলায় একটি ঘর থেকে ৮০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। নওগাঁ ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান জানান, গত সোমবার সন্ধ্যায় পোরশার পার্বতী বাজারে মূর্তিটি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে সেখানে অভিযান চালান বিজিবির সদস্যরা। তাঁদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে রাস্তাসংলগ্ন একটি মাটির ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।