বিসএমএমইউতে ‘ড্রাগ রেজিস্ট্যান্ট’ জীবাণুর প্রকোপ নিয়ে সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ড্রাগ রেজিস্ট্যান্ট’ জীবাণুর প্রকোপ এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার নির্দেশিকা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামাদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক মো. আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন চিকিৎসক এ কে এম কামরুল হুদা। বিএসএমএমইউর অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ গত ৩১ জুলাই এই সভার আয়োজন করে। ওরিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন বাজারজাতকৃত জীবনরক্ষাকারী ওষুধ ‘মেরোম্যাক্স’-এর সৌজন্যে সভাটি অনুষ্ঠিত হয়। ইনজেকশন হিসেবে বাজারে পাওয়া যায় ম্যারোম্যাক্স। বিজ্ঞপ্তি।