বিসর্জনের ঢাক বাজছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়া দশমীর দিনে দূর্গার প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছে। ছবিটি রাজশাহীর পদ্মা পাড় থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
বিজয়া দশমীর দিনে দূর্গার প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছে। ছবিটি রাজশাহীর পদ্মা পাড় থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

বিসর্জনের ঢাক বাজছে আজ সোমবার। চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। এর মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব সর্বজনীন শারদীয় দুর্গোত্সব।
বেলা দুইটার দিকে রাজধানীর পলাশীর মোড় থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হয়। এর আগে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে পূজামণ্ডপের প্রতিমা গিয়ে জড়ো হয় পলাশীর মোড়ে। শোভাযাত্রাটি পলাশী মোড় থেকে পুরান ঢাকার বিভিন্ন সড়ক দিয়ে বাহাদুর শাহ পার্ক হয়ে বুড়িগঙ্গার তীরে গিয়ে শেষ হবে। এখানেই বিসর্জন দেওয়া হবে প্রতিমা।
বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টিভি, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি ও রেডিও স্টেশনগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।