বিসর্জনের মধ্য দিয়ে রায়গঞ্জে লক্ষ্মীপূজা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিসর্জনের মধ্য দিয়ে লক্ষ্মীপূজা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফুলজোড় নদীতে ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা গ্রামের ২৬টিসহ বিভিন্ন এলাকার শতাধিক লক্ষ্মী দেবীর প্রতিমা একযোগে বিসর্জন দেওয়া হয়েছে।
লক্ষ্মীপূজা বাঙালি হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব। প্রতিবছর দুর্গোৎসবের পরের পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। সারা দেশে একদিনে এ পূজা শেষ হলেও ঘুড়কায় চলে পাঁচ দিন। এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে এখানকার বাসিন্দাদের আত্মীয়রা আসেন এ অঞ্চলে। চলে বারোয়ারি মেলা। সনাতন ধর্ম মতে, দেবী লক্ষ্মী হচ্ছেন ধনদৌলত ও সমৃদ্ধির প্রতীক। সেই কারণে হিন্দুদের ঘরে ঘরে পূজিত হন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে ঘুড়কা এলাকার বাসিন্দা অজয় সেন বলেন, ঐতিহ্য মেনে এবারও ধুমধামের সঙ্গে পাঁচ দিনের এ উৎসব শেষ হচ্ছে।